শনিবার, ২৭ Jun ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?

সিরিয়ায় ইসরাইয়েলি ক্ষেপণাস্ত্র হামলা: একই পরিবারের ৪ জন নিহত

আমার সুরমা ডটকম ডেস্ক:

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার মধ্যাঞ্চল হামায় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। ইসরায়েলি আগ্রাসনে অন্তত ৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলেও জানানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক বাহিনীর এক কর্মকর্তার বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, শুক্রবার ভোর হওয়ার কিছুক্ষণ আগে ওই হামলা চালায় ইসরায়েল। ওই সময় প্রতিবেশী লেবাননের আকাশে উড়ছিল ইসরায়েলি যুদ্ধবিমান।

সামরিক সূত্র আরও জানায়, স্থানীয় সময় রাত ৪টায় লেবাননের ত্রিপোলী শহরের দিক থেকে একগুচ্ছ ক্ষেপণাস্ত্র নিয়ে আগ্রাসন চালায় ইসরাইলি শত্রুরা। হামার গভর্নরের ভবনসহ আরও কিছু সরকারি স্থাপনা লক্ষ্য করে তারা হামলা চালায়। অধিকাংশ ক্ষেপণাস্ত্র আমাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করতে সক্ষম হয়েছে। সূত্র : বার্তা সংস্থা সানা

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com