সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে

পাকিস্তানের আকাশে ইউএফও’র দেখা!

আমার সুরমা ডটকম ডেস্ক:

আকাশে ইউএফও (ভীনগ্রহীদের যান) দেখতে পেয়েছেন বলে দাবি করেছেন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) এক পাইলট। গত ২৩ জানুয়ারী লাহোরগামী একটি বাণিজ্যিক বিমান পিকে-৩০৪ উড়ানোর সময় পাইলট মুলতান ও সহিওয়ালের মধ্যবর্তী আকাশে ঘুরে বেড়ানো একটি ‘অতিপ্রাকৃতিক যান’ দেখতে পেয়েছিল। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস এই তথ্য নিশ্চিত করেছে।

পিআইএ’র এক মুখপাত্র জানিয়েছেন, পাইলট রহিম ইয়ার খান ৩৫ হাজার ফুট উচ্চতায় বিমান উড়ানোর সময় তার ১ হাজার ফুট উপরে ‘অদ্ভূত কিছু’ দেখেছিলেন। তিনি সেটির ভিডিও করেন যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।’ মুখপাত্র বলেন, ‘তিনি আসলে কী প্রত্যক্ষ করেছিলেন তা নিশ্চিত করে বলা এখনই সম্ভব নয়। তবে এটি ‘ফ্লাইং সসার’ বলে মনে করা হচ্ছে না।’ পাইলট তাৎক্ষণিকভাবে এই ঘটনাটি কর্তৃপক্ষকে জানিয়েছিলেন এবং সংস্থার নিয়ম অনুযায়ি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

ওই পাইলট জিও নিউজকে বলেন, সেই ইউএফও এতটাই আলোকজ্জ্বল ছিল যে বেশিক্ষণ তাকিয়ে থাকা যাচ্ছিল না। তার মতে, সেটা কোনও স্পেস স্টেশন বা ভিনগ্রহ থেকে এসেছিল। সূত্র: ডন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com