শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
শিয়া সমাবেশে বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস

শিয়া সমাবেশে বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস

i s_88063_101256আমার সুরমা ডটকম : পুরান ঢাকার হোসনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতিতে বোমা হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সংগঠনটি দায় স্বীকার করে শনিবার বিকালে একটি বিবৃতি দিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট “সাইট ইন্টেলিজেন্স গ্রুপ” এর উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে একথা জানানো হয়েছে। আইএসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, “বাংলাদেশে খেলাফতের সৈনিকরা বহু ঈশ্বরবাদীদের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।” এর আগে শুক্রবার রাতে পুরান ঢাকার হোসনি দালান থেকে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল বের করার প্রস্তুতিকালে পরপর কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে এক কিশোর নিহত এবং শতাধিক আহত হন। এ ঘটনায় দেশ-বিদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমেও খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশ পেয়েছে। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে কোনো জঙ্গি সম্পৃক্ততা নেই। এটা স্বাধীনতাবিরোধী জামায়াত শিবিরের নাশকতামূলক কাজ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com