শনিবার, ১৩ Jun ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হিসেবে ড. মো. মুশফিকুর রহমানের যোগদান

ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হিসেবে ড. মো. মুশফিকুর রহমানের যোগদান

amarsurma.com

আমার সুরমা ডটকম:

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে আজ বুধবার দুপুরে যোগদান করেছেন সরকারের অতিরিক্ত সচিব ড. মো. মুশফিকুর রহমান। তিনি ইসলামিক ফাউন্ডেশনের বিদায়ী মহাপরিচালক আনিস মাহমুদ (অতিরিক্ত সচিব) এর স্থলাভিষিক্ত হলেন। মধ্যবর্তী এ সময়ে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালক ফারুক আহম্মেদ (যুগ্ম সচিব) অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এর দায়িত্ব পালন করেন। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ১ ফেব্রæয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মুশফিকুর রহমানকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দিয়ে আদেশ জারি করে ।

বিসিএস ১৩ তম ব্যাচের কর্মকর্তা ড. মো. মুশফিকুর রহমান ১৯৯৪ সালে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। এরপর তিনি বিভিন্ন জেলা-উপজেলায় সহকারী কমিশনার, ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মন্ত্রণালয়ের (উপ-সচিব) ও নেত্রকোনা জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রাষ্ট্রীয় কাজে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সউদী আরব, চীন, রাশিয়া, জাপানসহ পৃথিবীর বিভিন্ন দেশ সফর করেন। নবনিযুক্ত মহাপরিচালক দায়িত্বভার গ্রহণের পর ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁওস্থ সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকবৃন্দের সাথে এক পরিচিতি সভায় মিলিত হন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com