বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

সৎ ছেলের ছুরিকাঘাতে মা-বোন ও ভাই নিহত

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সিলেট মহানগরের মীর মহল্লায় সৎ ছেলের ছুরিকাঘাতে মা-বোন ও ভাই নিহত হয়েছে।  এই ঘটনায় পুলিশ আবাদ হোসেন নামে সেই ঘাতক ছেলেকে গ্রেফতার করে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে শাহপরান থানাধীন বিআইডিসি এলাকার এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন সৎমা রুবিয়া বেগম (৩০) ও বোন মাহাকে (৯) এবং ভাই  তাহসান (৭)।  এর আগে ছুরিকাঘাতে আহত সৎভাই তাহসানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার ভোর ৪টার দিকে সে মারা যায়।  এছাড়া ঘটনাস্থলেই মা যায় তার মা ও বোন।  সকালে শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এঘটনায় বৃহস্পতিবার রাতে হত্যাকাণ্ডের পর স্থানীয়দের সহযোগিতায় আবাদকে ছুরিসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবাদ জানিয়েছেন, তার নিজের মা বিয়ানীবাজারে থাকে। তার বাবা সৎমাকে নিয়ে শাহপরান এলাকায় থাকে। কয়েক মাস আগে দোকান দেখাশোনার জন্য তার বাবা তাকে এখানে আনে। কিন্তু বিষয়টি তার সৎমা পছন্দ করেনি। কয়েক দিন ধরে সৎমায়ের আচরণে ক্ষিপ্ত হয়েই তিনি তাদের ওপর হামলা চালান।
পুলিশের এ কর্মকর্তা বলেন, শুধু হত্যা করেই ক্ষ্যান্ত হননি আবাদ, লাশগুলো পুড়িয়ে ফেলার চেষ্টাও করেছে সে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com