বুধবার, ১৫ Jul ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
১৪৪ ধারা দিয়ে বিএনপির পূর্ণঃগঠন থামানো যাবেনা-নাছির উদ্দিন চৌধুরী

১৪৪ ধারা দিয়ে বিএনপির পূর্ণঃগঠন থামানো যাবেনা-নাছির উদ্দিন চৌধুরী

25-10-15 copyআমার সুরমা ডটকম : বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, দিরাই-শাল্লার সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে বিএনপি পূর্ণঃগঠনের কাজ চলছে। কিন্তু বিএনপি নামধারী কিছু লোক সরকারের সাথে আতাত করে বিএনপির পূর্ণঃগঠন থামানোর চেষ্টা করছেন। তারই প্রশাসনের মাধ্যমে ধর্মপাশায় ১৪৪ ধারা জারি করান। প্রথমে আমরা ধর্মপাশা বাজারে উপজেলা বিএনপির সম্মেলন করার স্থান নির্ধারণ করি সেখানে বিএনপি নামধারীরা পাল্টা কর্মসূচি দিয়ে ১৪৪ ধারা জারি করে। এরপর আমরা হলধার কান্দার সম্মেলন করতে চাইলাম, সেখানে আওয়ামীলীগ কর্মসূচি দিলে ১৪৪ ধারা জারি করা হয়। রোববার সুনামগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে ধর্মপাশা উপজেলা বিএনপির সম্মেলন শেষে ফলাফল ঘোষণার প্রাক্কালে তিনি উপরোক্ত কথা বলেন। সম্মেলনে ভোটের মাধ্যমে সভাপতি পদে ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাল্লেব খান, সাধারণ সম্পাদক পদে আলী আমজদ, সাংগঠনিক সম্পাদক পদে এ্যাডভোকেট কামাল হোসেন নির্বাচিত হয়। এ সময় নাছির চৌধুরী বলেন, দল ক্রান্তিকাল অতিক্রম করছে। দলের দুর্দিনে যারা কাজ করছে তাদের মূল্যায়ন করা হবে এবং যারা দলের বিপক্ষে কাজ করছে তাদের চিহ্নিত করতে হবে। সকল ভেদাভেদ ভূলে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে গণতন্ত্র পূনরুদ্ধারের জন্য কাজ করতে হবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান, সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com