মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০
শাল্লায় জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের কাউন্সিল সম্পন্ন

শাল্লায় জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের কাউন্সিল সম্পন্ন

আমার সুরমা ডটকম:

গত ২২ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুনামগঞ্জের শাল্লা উপজেলা জমিয়তের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন শাল্লা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা ইকরাম হোসাইনের সভাপতিত্বে,  মাওলানা নাজমুল ইসলাম জাহিদ ও আশিকুর রহমান আশিকীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শাল্লা উপজেলা শাখার মাওলানা ইকরাম হোসাইনকে সভাপতি, মাওলানা নাজমুল ইসলাম জাহিদকে সাধারণ সম্পাদক ও হাফিয মাওলানা মাসুম বিল্লাহকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

এছাড়া যুব জমিয়ত শাল্লা উপজেলা শাখার আশিকুর রহমান আশিকীকে সভাপতি, মাওলানা আমির হামযা জালালীকে সাধারণ সম্পাদক ও মুফতী ইমামুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

অন্যদিকে ছাত্র জমিয়ত বাংলাদেশ শাল্লা উপজেলা শাখার আবু তাহের আল হাবিবীকে সভাপতি, আব্দুল মুক্তাদিরকে সাধারণ সম্পাদক ও আব্দুল্লাহ আল মামুনকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদি কার্যকরী কমিটি পূণর্গঠন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সহকারী মহাসচিব প্রিন্সিপাল মাওলানা শোয়াইব আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ ও সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক সৈয়দ শোয়াইব আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com