বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
ভূমিকম্পে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও খালেদা জিয়ার শোক

ভূমিকম্পে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও খালেদা জিয়ার শোক

123542_1_101520আমার সুরমা ডটকম : মধ্য-দক্ষিণ এশিয়ার দেশ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে শতাধিক ব্যক্তি নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার  দিনগত রাতে পৃথকভাবে তারা এ শোকবাণী জানান। রাষ্ট্রপতি আবদুল হামিদ শোক বার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা কামনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এসব তথ্য জানান। অন্যদিকে প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম জানান, ছয় দেশের বিস্তৃত এলাকাজুড়ে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে শতাধিক নিহত এবং হাজারোধিক মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তিতে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।

images 11_101517ভারত, পাকিস্তান ও আফগানিস্তানসহ কয়েকটি দেশে ভূমিকম্পে কয়েক শতাধিক লোকের মৃত্যু ও ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও সমাবেদনা প্রকাশ করেছেন লন্ডন সফররত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন ও বাড়ি-ঘর ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতিতে সমবেদনা প্রকাশ করেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া ইউংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com