সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

আল্লামা আব্দুল হামিদ গুলিবিদ্ধ

আমার সুরমা ডটকম ডেস্ক:

হেফাজতে ইসলাম বাংলাদেশ আহুত গতকাল হরতালের সমর্থনে মুন্সিগঞ্জের সিরাজদিখানে শান্তিপূর্ণ মিছিল বের করা হলে পুলিশের বাধা ও উপর্যুপরি গুলিবর্ষণে বর্ষিয়ান রাজনীতিক আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত আল্লামা আব্দুল হামিদকে ঢাকার কাকরাইলস্থ ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময়ে হরতালের সমর্থনের মিছিলে আরো অর্ধশত বিক্ষোভকারী গুলিবিদ্ধ হয়েছে বলে মধুপুর পীর সাহেবের ছাহেবজাদা মাওলানা উবাদুল্লাহ জানিয়েছেন।

দুপুর সাড়ে ১২ টার দিকে মধুপুর মাদরার দিক থেকে হরতালের সমর্থনে একটি মিছিল নিমতলীর চেয়ারম্যান বাড়ী সংলগ্ন ব্রিজের নিকট পৌঁছলে পুলিশ ও সরকার সমর্থন লোকেরা মিছিলটি গতিরোধ করে। এসময়ে উভয় পক্ষে ধাওয়া পল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পুলিশ মিছিলটিকে ছত্রভঙ্গ করতে উপর্যুপরি গুলিবর্ষণ করে। এতে আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত জখম হন। আহত পীর সাহেবকে ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়। পীর সাহেব গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে বিক্ষুদ্ধ জনতা স্থানয়ী নয়ানগরস্থ আওয়ামী লীগ নেতা বিপ্লব ও আলমগীরের বাড়ী ঘর ব্যাপক ভাঙচুর করে। এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গতকাল বিকেলে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা নূরুল ইসলাম কাকরাইলস্থ ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরকে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com