শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

দেশে করোনা ভাইরাস: মৃত্যু ৯ হাজার ছাড়াল

amarsurma.com

আমার সুরমা ডটকম:

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে মৃত্যের সংখ্যা ৯ হাজার ছাড়লো। গত ২৪ ঘন্টায় দেশে আরো ৫২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৪৬। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছেন ৫ হাজার ৩৫৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ লাখ ১১ হাজার ২৯৫ জন। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানী ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ২১৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৪২ হাজার ৩৯৯ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২২৪টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১২০টি, জিন-এক্সপার্ট ৩১টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৭৩টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৬ হাজার ৬৭১টি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬ হাজার ৯৩১টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪৬ লাখ ৭০ হাজার ৫৭৬টি।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৯ দশমিক ৯০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৭৩ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় মৃত ৫২ জনের মধ্যে ৩৮ জন পুরুষ, ১৪ জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে ৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন। রাজশাহী ও খুলনা বিভাগে তিন জন করে ৬ জন। সিলেট বিভাগে দুই জন। এছাড়া রংপুর বিভাগে এক জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৫১ জন, বাড়িতে একজন রয়েছেন। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ৩০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আট জনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আটজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৩৭৯ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৯৫ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ চার হাজার ৮৬১ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৯৩ হাজার ১৩৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১১ হাজার ৭২৩ জন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com