শুক্রবার, ১২ Jun ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

২ দিনে ‘মুভমেন্ট পাস’ ওয়েবসাইটে প্রায় ৮ কোটি হিট

আমার সুরমা ডটকম:

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত ১৪ এপ্রিল থেকে ৭ দিনের বিধিনিষেধের মধ্যে যাদের একান্তই বাইরে যাওয়া প্রয়োজন হবে তাদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা করছে পুলিশ। তবে উদ্বোধনের দিন সকাল থেকেই এ পাস ইস্যু করতে হিমশিম খাচ্ছে পুলিশ। দুই দিনে এ পর্যন্ত মোট ৭ কোটি ৮১ লাখ নাগরিক পুলিশের মুভমেন্ট পাস নেওয়ার জন্য ওয়েবসাইটে ঢুকেছে। এতো সংখ্যক হিটের কারণে ওয়েবসাইটটিতে আবেদনের ধীরগতিও দেখা দিয়েছিল মঙ্গলবার। বুধবার রাতে পুলিশ সদর দফতরের এআইজি (-মিডিয়া) মো. সোহেল রানা এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা পর্যন্ত ওয়েবসাইটে ৭ কোটি ৮১ লাখ হিট হয়েছে। সে হিসাবে, প্রতি মিনিটে হিট হয়েছে ২১ হাজার ৩৩৭ বার। তবে তাদের সবাই পাসের জন্য আবেদন করেনি। গত দুই দিনে ৩ লাখ ১০ হাজার জন ব্যক্তি মুভমেন্ট পাসের জন্য আবেদন করেন। তাদের মধ্যে ২ লাখ ৫০ হাজার জনকে মুভমেন্ট পাস ইস্যু করা হয়েছে। এআইজি সোহেল রানা বলেন, অনেকেই সাইটে একসঙ্গে নক করছেন। এজন্য সাইটে কিছুটা ধীরগতি দেখা দেয়। তবে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা সাইটের স্পিড বাড়ানোর কাজ করছে। এর আগে মঙ্গলবার সকালে পাসের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com