শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান আর নেই

আমার সুরমা ডটকম:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক এবং বর্তমান পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান (ইন্না লিল্লাহ ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন)। বুধবার (১৪ এপ্রিল) দুপুর ২টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তার মৃত্যু হয়। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা ২টার দিকে অধ্যাপক শামসুজ্জামান খান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮১ বছর।

প্রসঙ্গত, গত ৮ এপ্রিল তার করোনা শনাক্ত হয়। উপসর্গ নিয়ে এর আগেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। করোনা শনাক্তের পর অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

শামসুজ্জামান খান স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। তিনি দীর্ঘদিন একাডেমির মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

ঢাকা বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েট ফোকলোরবিদ শামসুজ্জামান খান ১৯৪০ সালে মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবেও কাজ করেছেন। তিনি ২০১৯ সালে তিন বছরের জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি নির্বাচিত হন।

সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০০১), একুশ পদক (২০০৯) এবং ২০১৭ সালে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পুরস্কার লাভ করেন শামসুজ্জামান খান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com