সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
রিমান্ডের নামে আলেমদের সাথে অমানবিক আচরণ করা হচ্ছে: বাংলাদেশ খেলাফত মজলিস

রিমান্ডের নামে আলেমদের সাথে অমানবিক আচরণ করা হচ্ছে: বাংলাদেশ খেলাফত মজলিস

আমার সুরমা ডটকম:

বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ বলেছেন, পবিত্র রমজান মাসে আলেম-উলামা ও ইসলামী নেতৃবৃন্দকে গ্রেফতার ও হয়রানি করে মানুষের মাঝে আতঙ্ক তৈরি করা হচ্ছে। সরকার জনগণের প্রতিবাদকে ভয় পায় বলে লকডাউনের মধ্যে আলেম-উলামা ও ইসলামী নেতৃবৃন্দকে গ্রেফতার করে নির্যাতন করছে। তিনি বলেন, রিমান্ডের নামে আলেম-উলামাদের সাথে অমানবিক আচরণ করা হচ্ছে। হামলা মামালা ও গ্রেফতার করে সরকার নিজের অকল্যাণকেই ডেকে আনছে।

হামলা মামলা হয়রানি ও গ্রেফতার বন্ধ করুন। আলেম উলামাদের রিমান্ডে নিয়ে অমানবিক আচরণ আল্লাহ সহ্য করবেন না। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্মমহাসচিব আল্লামা মামুনুল হক, যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীনসহ আটককৃত সকলকে নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় আলেম-উলামারা ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। তিনি গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের জরুরী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। খেলাফত মজলিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আবুল হাসানাত জালালী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক, মাওলানা শরীফ হোসাইন, মাওলানা নিয়ামতুল্লাহ, মাওলানা ফজলুর রহমান, মাওলানা মুহসিনুল হাসান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া ও মাওলানা রুহুল আমীন খান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com