বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

দিরাই উপজেলা আ’লীগ সভাপতির দাফন সম্পন্ন

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাই উপজেলার সাকিতপুর নিবাসি, করিমপুর ইউনিয়ন পরিষদের চারবারের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আছাব উদ্দিন সরদার (৭৩) বুধবার দুপুর ১টায় দিরাই পৌরসভাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রথম নামাযে জানাযা বিকেল ৬টায় দিরাই বিএডিসি মাঠে অনুষ্ঠিত হয়। নামাযে ইমামতি করেন দারুল উলুম দরগাহপুর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা নূরুল ইসলাম খান। মরহুমের দ্বিতীয় নামাযে জানাযা গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সাকিতপুর গ্রামের নিজ বাড়ির সামনের মাঠে অনুষ্ঠিত হয়। নামাযে জানাযায় ইমামতি করেন মাওলানা লুৎফর রহমান সরদার। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুতে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। তাকে শেষবারের মতো একনজর দেখতে সকল শ্রেণিপেশার মানুষের ঢল নামে। নামাযে জানাযায় দলীয় নেতা-কর্মীসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com