শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
ব্রিটেনে করোনা সংক্রমণ ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ, ৭৫ শতাংশই ভারতীয় ভ্যারিয়েন্ট

ব্রিটেনে করোনা সংক্রমণ ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ, ৭৫ শতাংশই ভারতীয় ভ্যারিয়েন্ট

আমার সুরমা ডটকম ডেস্ক:

যুক্তরাজ্যে যে সকল মানুষ নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন তাদের মধ্যে প্রতি চারজনের প্রায় তিন জনই ভারতীয় ষ্ট্রেনে আক্রান্ত। বৃহস্পতিবার ব্রিটেনের সংসদে এই তথ্য জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

স্বাস্থ্যমন্ত্রী সংসদ জানান, বুধবার ব্রিটেনে নতুন করে ৩ হাজার ১৮০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যা এপ্রিল ১২ এপ্রিলের পরে সর্বোচ্চ। ব্রিফিংয়ের সময় তার প্রদর্শিত করোনাভাইরাস সংক্রমণের একটি গ্রাফ দৈনিক ক্ষেত্রে সাম্প্রতিক বৃদ্ধি প্রকাশ করে। তবে তিনি জানান যে, টিকা কর্মসূচির কারণে কোভিড-১৯ সংক্রমণ, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর মধ্যে যোগসূত্র কমেছে।

গত ২৫ মে, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৯১৫ জন ভর্তি হয়েছিলেন। যেখানে গত জানুয়ারীতে প্রতিদিন প্রায় ৪ হাজার ৫০০ লোক ভর্তি হয়েছেন।

এই মহামারীটি এখনও শেষ হয়নি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের টিকা দেয়ার কর্মসূচি প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৭৩ শতাংশে পৌঁছেছে, তবে এর অর্থ দাঁড়ায় যে, এক চতুর্থাংশেরও বেশি মানুষ এখনও ভ্যাকসিন পাননি। ৪৩ শতাংশ প্রাপ্তবয়স্ক ভ্যকাসিনের উভয় ডোজ পেয়েছেন। এর অর্থ এই যে, অর্ধেকেরও বেশি এখনও দুইটি ডোজ নিয়ে সম্পূর্ণরূপে সম্ভাব্য সুরক্ষা পাননি।

ব্রিটেনে এখন পর্যন্ত প্রায় ৭ হাজার জনের মধ্যে কোভিডের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার দেশটির পাবলিক হেলথ ইংল্যান্ড নতুন এ সংখ্যা ঘোষণা করে যা পূর্বের তুলনায় প্রায় দুইগুন। ভারতের ভয়াবহ কোভিড পরিস্থিতির জন্য এই ভ্যারিয়েন্টকেই দায়ি করা হচ্ছে এখন। গত সপ্তাহ পর্যন্ত দেশটিতে ৩ হাজার ৫৩৫ জনের মধ্যে এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছিল। তবে এ সপ্তাহে এটি বেড়ে ৬ হাজার ৯৫৯ জনে দাঁড়ালো। সূত্র: ইউকে মিরর।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com