বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

সিলেটে পাঁচবার ভূমিকম্প

আমার সুরমা ডটকম:

সিলেটে এক ঘণ্টার মধ্যে তিনবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে সিলেট জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকেই ধারণা করছেন ছোট ছোট ভূমিকম্পের পর বড় ধরণের ভূমিকম্প হতে পারে। আর বড় ধরণের ভূমিকম্প হলে সিলেট সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে অনেকেই পাঁচবার ভূমিকম্প হয়েছে বলে দাবি করলেও সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে তিনবার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল সিলেট। এখানে রিখটার স্কেলে ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রা ছিল ৪ দশমিক ১।

শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৬ মিনিটে, ১০টা ৫১ মিনিটে, বেলা সাড়ে ১১টায় এসব ভূমিকম্প অনুভূত হয়।

এদিকে এক ঘণ্টার মধ্যে তিন দফা ভূমিকম্পে অফিস-আদালতে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের সময় অনেককেই কর্মস্থল থেকে বের হয়ে খোলা স্থান ও সড়কে চলে আসতে দেখা যায়।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের প্রধান আবহাওয়াবিদ সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সিলেটে তিনবার ভূমিকম্প হয়েছে। অনেকেই চারবার দাবি করলে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে তিনবার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল সিলেট। এখানে রিখটার স্কেলে ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রা ছিল ৪ দশমিক ১। সর্বশেষ বেলা ২টার দিকে আরেক দফা ভূমিকম্প হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com