সোমবার, ১৫ Jun ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
রাতে মৃদু ভূমিকম্পে কাঁপলো সিলেট

রাতে মৃদু ভূমিকম্পে কাঁপলো সিলেট

25আমার সুরমা ডটকম ডেক্স : বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ও ভারতের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার ভোররাত পৌনে ৪টার দিকে এ ভূমিকম্প হয়। এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইন্দো-এশীয় নিউজ সার্ভিসের (আইএএনএস) খবরে বলা হয়, বাংলাদেশের সিলেট এবং ভারতের আসাম, মেঘালয় ও এর আশপাশের কিছু অংশে ভূমিকম্প অনুভূত হয়। ভারতের কেন্দ্রীয় ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্রের বরাত দিয়ে আইএএনএস জানায়, বাংলাদেশের সীমান্তবর্তী জেলা আসামের করিমগঞ্জ এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে ৪ দশমিক ৬ মাত্রার এ ভূমিকম্পের স্থায়িত্ব ছিল ১০ থেকে ১২ সেকেন্ড।
ভূতত্ত্ববিদরা মনে করেন, ভারতের আসাম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল ও মনিপুর অঞ্চল পৃথিবীর অন্যতম ছয়টি বড় ভূমিকম্প বেল্টের মধ্যে অবস্থিত। ফলে এ অঞ্চলগুলোতে যেকোনো সময় বড় ধরনের ভূমিকম্প হওয়ার আশঙ্কা আছে। গত ২৬ অক্টোবর পাকিস্তান ও আফগানিস্তানে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়। প্রায় ৪০ সেকেন্ড স্থায়ী এ কম্পনে প্রাণ হারায় ৩৫০ জনের বেশি মানুষ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com