বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

ধর্মপাশায় বজ্রপাতে ইমামের মৃত্যু

amarsurma.com

সুজায়াত আহমদ, স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বজ্রপাতে আবদুল খালেক (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি উপজেলার সাতুর গ্রামে। তিনি পাশের গ্রাম কাকরহাটির জামে মসজিদে ইমামতি করতেন।

সোমবার রাত ১০টার দিকে উপজেলার সাতুরের বন্দ এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার সাতুর গ্রামে সাতুরের বন্দ এলাকায় গতকাল সাড়ে ১১টার দিকে গরুকে খাস খাওয়ানোর জন্য যান। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। বজ্রপাতে তিনি সেখানে মারা যান। দীর্ঘ সময় বাড়ি ও মসজিদের কোথাও ইমামকে না পেয়ে দুই গ্রামে তাঁর সন্ধানে মাইকিং করা হয়। পরে রাত ১০টার মৃত অবস্থায় ইমাম আবদুল খালেককে উদ্ধার করেন পরিবারের লোকজন, আত্মীয় স্বজন ও এলাকাবাসী। বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিম মাহমুদ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল দেব জানান, ওই ব্যক্তির বুকের কিছু অংশ ঝলসে গেছে। ধারণা করা হচ্ছে বজ্রপাতে ইমাম আবদুল খালেকের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com