বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
টিকা ইস্যুতে সরকারি আশ্বাসে মানুষ বিশ্বাস হারিয়েছে: জিএম কাদের

টিকা ইস্যুতে সরকারি আশ্বাসে মানুষ বিশ্বাস হারিয়েছে: জিএম কাদের

amarsurma.com

আমার সুরমা ডটকম:

টিকা ইস্যুতে সরকারি আশ্বাসে বিশ্বাস হারিয়ে ফেলেছেন দেশের সাধারণ মানুষ, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে প্রতিদিন টিকা পাওয়ার ব্যাপারে আশার বাণী শোনানো হচ্ছে, কিন্তু দৃশ্যমান কোনও সাফল্য নেই।

শুক্রবার (১১ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জিএম কাদের এসব কথা বলেন। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী নিজেই বৃহস্পতিবার বলেছেন, অনেক দেশ আমাদের টিকা দিতে সম্মত হয়েছে, কিন্তু কবে দেবে তা কেউ বলতে পারছে না। প্রসঙ্গত, শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, ‘বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র।’ তবে কবে নাগাদ এই টিকা আসবে সে বিষয়ে তিনি কিছু বলেননি।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘সাধারণ মানুষের অভিযোগ, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে টিকা আমদানির কারণেই টিকা পাওয়ার বিকল্প উৎস রাখা হয়নি। এতে একটি কোম্পানি টিকা আমদানি করে বেশ কয়েক কোটি টাকা আয় করেছে বলে জানা গেছে। কিন্তু চুক্তি অনুযায়ী টিকা পাওয়া যায়নি। আবার বিকল্প কোনও উৎস না থাকায় টিকা প্রয়োগের স্বাভাবিক কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে।’

জিএম কাদের সন্দেহ প্রকাশ করে বলেন, ‘এরই মাঝে যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন, এমন প্রায় ১৫ লাখ মানুষ আদৌ দ্বিতীয় ডোজ টিকা পাবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।’ জাপা চেয়ারম্যান মনে করেন, সরকারের অদূরদর্শী সিদ্ধান্তের কারণে দেশের কোটি কোটি মানুষের টিকা পাওয়ার সম্ভাবনা আটকা পড়েছে। এখন সরকারিভাবে কত দ্রুত করোনার টিকা দেওয়া হবে, দেশের মানুষ সেদিকেই তাকিয়ে আছে বলে জানান জিএম কাদের।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com