শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান

মডেল মসজিদগুলোতে যোগ্য আলেম নিয়োগ দিন: হেফাজতে

amarsurma.com

আমার সুরমা ডটকম:

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব আল্লামা নুরুল ইসলাম বলেছেন, সরকার সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে তা প্রশংসনীয় উদ্যোগ। একই সাথে আমরা সরকারের প্রতি অনুরোধ জানাবো মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে যোগ্য আলেমে দ্বীনদের নিয়োগ দিয়ে মসজিদগুলোকে সত্যিকার অর্থে ইসলামী কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। কারণ শুধু ইমারত নির্মাণ দিয়ে লক্ষ্যে পৌঁছানো সম্ভব না, এর জন্য দরকার যোগ্য লোকের তদারকি।

আজ শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, যেহেতু মসজিদগুলোতে ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রও রয়েছে, তাই সেখানে যোগ্য আলেমদের নিয়োগ না দিলে এর সুফল আসবে না। সাংস্কৃতিক কেন্দ্রগুলো পরিচালনার জন্য যোগ্য ও অভিজ্ঞ আলেমে দ্বীনের প্রয়োজন।

তিনি বলেন, দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে মডেল মসজিদগুলোতে ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য জনবল নিয়োগের ক্ষেত্রে যথাযথ এলেম, আমল, সঠিক আক্বিদা এবং দীনদারীর বিষয়গুলো বিবেচনা করতে হবে। এসব বিষয় বিবেচনা না করে দলীয় বিবেচনায় বা যেকোনো কারণে যদি মডেল মসজিদগুলোতে ধর্মীয় বিবেচনায় অযোগ্য বা বিতর্কিত জনবল নিয়োগ দেয়া হয় তাহলে সরকারের একটি মহৎ উদ্যোগ ব্যর্থতায় পরিণত হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com