বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

করোনায় দেশে আরও ১১৯ জনের মৃত্যু, শনাক্ত ৫২৬৮

আমার সুরমা ডটকম:

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ১১৯ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত এ ভাইরাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ১৭২। একই সময়ে দেশে নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ৫ হাজার ২৬৮ জন। ফলে করোনায় দেশে শনাক্তের সংখ্যা হলো ৮ লাখ ৮৮ হাজার ৪০৬ জন।

আজ রোববার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে চলতি বছরের ১৯ এপ্রিল ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছিল ১১২ জনের। যা ছিল দেশের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এরপর গত ২৫ জুন ২৪ ঘণ্টায় ১০৮ জনের মৃত্যু হয়ে দ্বিতীয় মৃত্যুর রেকর্ড হয়। তবে অতীতের সকল রেকর্ড ভেঙে রোববার (২৭ জুন) ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হলো ১১৯ জনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৫৫৪টি ল্যাবরেটরিতে ২৪ হাজার ৬২৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৪০০টি। মোট নমুনা পরীক্ষার সংখ্যা হলো ৬৫ লাখ ৬ হাজার ৭৮১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২১ দশমিক ৫৯ শতাংশ এবং মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ।

একই সময়ে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৪৯ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা মোট রোগীর সংখ্যা ৮ লাখ ৪ হাজার ১০৩ জন। সুস্থতার হার ৯০ দশমিক ৫১ শতাংশ।

এদিকে মৃতদের মধ্যে বিশোর্ধ্ব ৬, ত্রিশোর্ধ্ব ৯, চল্লিশোর্ধ্ব ১১, পঞ্চাশোর্ধ্ব ৩৪ এবং ষাটোর্ধ্ব ৫৯ জন মারা যান। বিভাগওয়ারি হিসেবে ঢাকায় ২৪, চট্টগ্রামে ২২, রাজশাহীতে ২২, খুলনায় ৩২, বরিশালে ২,সিলেটে ৫, রংপুরে ৯ এবং ময়মনসিংহে ৩ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com