বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

দিরাইয়ে যুবলীগ নেতাকে প্রকাশ্যে গলা কেটে হত্যা

amarsurma.com
সুনামগঞ্জে জামাইয়ের হাতে শ্বশুর খুন, আটক ২

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাই উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে মোঃ লেচু মিয়া (৩৫) নামে এক যুবলীগ নেতাকে প্রকাশ্যে গলা কেটে খুন করা হয়েছে। সে উপজেলার তাড়ল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সভাপতি। সোমবার (৫ জুলাই) দিরাই উপজেলার ধলবাজারে দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত লেচু মিয়া ভাটিধল গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানিয়েছে, ধল বাজারের একটি সেলুনের চেয়ারে বসা অবস্থায় লেচু মিয়াকে একই গ্রামের আব্দুস শহীদর ছেলে ঝন্টু মিয়া ধারালো চুরি দিয়ে অতর্কিতভাবে গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দিরাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে কি নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল তা এখনও জানা যায়নি। ঘটনার পর থেকে খুনি পলাতক রয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com