বৃহস্পতিবার, ০৪ Jun ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
রূপগঞ্জের অগ্নিকান্ডে ঢাকা মেডিকেল যেন মৃত্যুর স্তূপ, ৫৬ লাশ মর্গে!

রূপগঞ্জের অগ্নিকান্ডে ঢাকা মেডিকেল যেন মৃত্যুর স্তূপ, ৫৬ লাশ মর্গে!

আমার সুরমা ডটকম:

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজ-এর ফুডস ফ্যাক্টরিতে (সেজান জুসের কারখানা) লাগা আগুনে নিহতদের লাশ। এসব লাশ হাসপাতালের মর্গে নেওয়া হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার পর ওই কারখানায় আগুন লাগে। আজ দুপুর পর্যন্ত ওই আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের লিডার মোজাম্মেল হক বলেন, এখন পর্যন্ত ৫টি অ্যাম্বুলেন্সে করে ৫৬টি লাশ ঢামেকে আনা হয়। ভবনের ৫ ও ৬তলায় ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও প্রবেশ করতে পারেননি। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। আগুন লাগার পর গতকাল সন্ধ্যায় তিনজনের মৃত্যুর কথা জানা গিয়েছিল।

আজ দুপুর ২টা পর্যন্ত নিহতের সংখ্যা তিনেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এরপরই হঠাৎ করে খবর আসে প্রচুর লাশ উদ্ধারের। ভবনের ৪তলা থেকে এসব লাশ উদ্ধার করা হয়। বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে ৪তলা থেকেই আরও ৫০ জনের মতো লাশ উদ্ধার হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com