শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

২০ দলীয় জোট ত্যাগ জমিয়তের

আমার সুরমা ডটকম:

নির্বাচন কমিশনের নিবন্ধিত ২৩নং বৃহৎ ইসলামি রাজনৈতিক দল “জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বিএনপি জোট ছাড়ল।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়ার মধ্য দিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম নতুন সিদ্ধান্ত ও দাবী উপস্হাপন করলো। বুধবার (১৪ জুলাই, ২০২১) সংবাদ সম্মেলন ডেকে জোট ছাড়ার ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া।

বাহাউদ্দিন জাকারিয়া বলেন, ২০ দলীয় জোট ত্যাগ করা জমিয়তের জন্য কল্যাণকর। আজ থেকে জোটের কোনো কার্যক্রমে জমিয়ত থাকবে না।

জোট ছাড়ার কারণ প্রসঙ্গে বাহাউদ্দিন জাকারিয়া বলেন, (১) জোটের শরিক দলের যথাযথ মূল্যায়ন না করা, (২) পরামর্শ না করেই উপ-নির্বাচন এককভাবে বর্জন করা, (৩) আলেমদের গ্রেফতারের প্রতিবাদ না করা, (৪) প্রয়াত জমিয়ত মহাসচিব নূর হোসেন কাসেমীর মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে সমবেদনা না জানানো এবং তার জানাজায় শরিক না হওয়া। (৫) জমিয়ত নেতৃবৃন্দসহ সকল উলামায়ে কিরামকে মুক্তি দেওয়া হোক। (৬) অন্যায়ভাবে যে সমস্ত উলামায়ে কিরামের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা প্রত্যার করা হোক। (৭) মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্টান খুলে দেওয়া হোক। (৮) কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা জিয়া উদ্দীন, সহসভাপতি শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুল বসির প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com