বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
ঈদুল আযহা: শুভ্র পোশাকে শান্তি কামনা হোক জাতির কল্যাণে

ঈদুল আযহা: শুভ্র পোশাকে শান্তি কামনা হোক জাতির কল্যাণে

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:

রাত পোহালেই পবিত্র ঈদুল আযহা ১৪৪২ হিজরি। বর্তমান বিশ্বে করোনা ভাইরাস নামক মহামারীর এই সময়ে পবিত্র ঈদুল আযহার তাৎপর্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। বিগত দুই বছর ধরে এ মহামারীর কারণে স্বাভাবিকভাবে যেমন চলাফেরা করা যাচ্ছে না, তেমনি ধর্ম-কর্মও ঠিকমতো করা যাচ্ছে না। ফলে ধর্মপ্রাণ মানুষ সারাবিশ্বেই এক অজানা আতঙ্কে রয়েছেন।

দেশে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি আশঙ্কাজনক থাকার পরও মানুষ ধর্ম-কর্মে অটুট-অবিচল রয়েছেন। মূলত ধার্মিকরা মনে করেন, যতই সমস্যা আসুক, ধর্ম-কর্মে গাফিলতি করলে এর পরিণতি ভালো হয় না। সুতরাং, যত সমস্যাই আসুক, তাতে তারা ভীত হয় না।

এ বছর পবিত্র মক্কা শরীফে হজ্ব পালন করছেন ভাগ্যবান ৬০ হাজার মুসল্লি। তাও শুধুমাত্র সৌদিআরবে বসবাসকারীরা। করোনার এই মহামারীর কারণে বিশ্বের মুসলিম দেশ থেকে হজ্ব পালনে বাধা রয়েছে। কবে এই বাধা দূর হবে, কেউ জানে না।

রাত পোহালেই বাংলাদেশে পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হবে। বায়তুল্লাহর মেহমানদের মতো এদেশের ধর্মপ্রাণ মানুষও শুভ্র পোশাক পড়ে ঈদগাহ-মসজিদে যাবেন। কায়মনোবাক্যে তারা মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবেন বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য। করোনা নামক এই মহামারী থেকে বিশ্ব নিরাপদ থাকার আকুতি জানাবেন। শুভ্র পোশাকে জাতির শান্তি, সম্বৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনা করবেন।

পরিশেষে জনপ্রিয় অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকম-এর দেশ-বিদেশের সকল পাঠকদের জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। করোনাকালীন সময়ে সবাই সতর্কতা অবলম্বন করি এবং প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com