বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

চট্টগ্রামে প্রথমবারের মতো ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত

আমার সুরমা ডটকম:

চট্টগ্রামে প্রথমবারের মতো “ব্ল্যাক ফাঙ্গাস” (কালো ছত্রাক) আক্রান্ত এক নারী শনাক্ত হয়েছেন। বুধবার (২৮ জুলাই) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির এ বিষয়টি নিশ্চিত করেন।

চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা ফেরদৌসি বেগম (৬০) নামে এই নারী করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হবার পর তার শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত করেছেন চিকিৎসকরা। চার দিন ধরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

এস এম হুমায়ুন কবির বলেন, এই রোগীর চিকিৎসা চলছে। আমরা বৃহস্পতিবার পর্যন্ত দেখবো। এরপর রোগীকে ঢাকায় পাঠানো হবে কি না সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা যায়, গত ২৫ জুন থেকে জ্বরে আক্রান্ত হন ফেরদৌসি বেগম। গত ৩ জুলাই তার করোনা শনাক্ত হয়। এরপর ১৩ জুলাই তিনি করোনা নেগেটিভ হলেও তার নানা শারীরিক সমস্যা দেখা দেয়। পরে স্বজনরা তাকে চমেক হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসকরা নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে আজ এই রোগীর ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত করা হয়।

জানা গেছে, ওই নারীর স্বামী পাঁচদিন আগে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন।

ফেরদৌসি বেগমের ছেলে মো. বেলাল হোসাইন বলেন, পাঁচদিন আগে আমি আব্বাকে হারিয়েছি। এখন আমার মা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

ফেরদৌসি বেগমের মেয়ে তাহমিনা বেগম বলেন, ১৩ জুলাই মায়ের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। ১৫ জুলাই হঠাৎ তার দাঁতে ব্যথা শুরু হয়। আমরা মনে করেছিলাম, এটা ডেন্টাল প্রবলেম। একজন ডেন্টিস্টের কাছেও নেওয়া হয়েছিল। পরীক্ষা রিপোর্ট দেখে তিনি সন্দেহ করেন, মা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত।

এরপর আমরা মাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। বায়োপসি রিপোর্ট দেখে চিকিৎসকরা নিশ্চিত হয়েছেন মা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com