শনিবার, ১৩ Jun ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
ইনু-সুরঞ্জিতের বক্তব্যের তীব্র নিন্দা ছাত্রদলের

ইনু-সুরঞ্জিতের বক্তব্যের তীব্র নিন্দা ছাত্রদলের

আমার সুরমা ডটকম :

অবৈধ সরকারের অবৈধ  মন্ত্রী  হাসানুল হক ইনু এবং সুরঞ্জিত সেন গুপ্তের সম্প্রতি দেয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার গণমাধ্যমের এক বিজ্ঞাপ্তির মাধ্যমে এ নিন্দা  প্রকাশ  করেন। বিজ্ঞাপ্তিতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন জানান,  ‘জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চেয়ে ইনুর দেয়া বক্তব্যকে’ মানসিক ভারসাম্যহীণ ব্যক্তির প্রলাপ হিসেবে অভিহিত করেছেন। তারা বলেছেন,অবৈধ সরকারের কৃপাদৃষ্টি পেতে অতিকথক হিসেবে পরিচিত সাবেক গণ বাহিনী প্রধান ইনু মাঝে মধ্যেই অসংলগ্ন কথা-বার্তা বলে থাকেন। এই বক্তব্যও হয়ত তার মধ্যে একটি।

অন্যদিকে সুরঞ্জিতের ‘তারেক ঘরের শত্রু বিভীষন’ বক্তব্যকে সব হারানো এক ব্যক্তির দলীয় প্রধানকে তোষামোদী করে দেয়া বক্তব্য বলে অভিহিত করেছেন । দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে সরকারের উচ্ছিষ্ট থেকে বঞ্চিত হওয়া সুরঞ্জিত এখন পাগল প্রায়। তাই পাগলের প্রলাপ বকছেন। তিনি আরোও জানান,সুস্থ রাজনীতির স্বার্থে সবাইকে রাজনৈতিক শিষ্টাচার মেনে চলতে হবে।না হলে সেই দিন আর বেশী দুরে নেই যেদিন অল্প কিছু বাচাল রাজনৈতিক নেতার জন্য জন মানুষের মনে সব রাজনীতিবিদদের সম্পর্কে ভুল ধারনা জন্মাবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com