বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
সাংবাদিক হাবিবুর রহমান তালুকদারের দাফন সম্পন্ন

সাংবাদিক হাবিবুর রহমান তালুকদারের দাফন সম্পন্ন

আমার সুরমা ডটকম:

দিরাইয়ের প্রবীণ সাংবাদিক, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি, দৈনিক সিলেটের ডাক ও ইত্তেফাক দিরাই প্রতিনিধি হাবিবুর রহমান তালুকদার (৬২) আর নেই। রোববার দিবাগত রাত সাড়ে ১১টায় সিলেট নগরীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ভাইবোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি দিরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমানে সভাপতির দায়িত্ব ছিলেন। মরহুমের নামাজে জানাজা সোমবার বেলা ২টায় রাধানগর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন দরগাহপুর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা নূরুল ইসলাম খান।

এ সময় উপস্থিত ছিলেন দিরাই পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা হাজী আহমদ মিয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোঃ হাফিজুর রহমান তালুকদারসহ উপজেলা আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com