বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

করোনায় গত ২৪ ঘণ্টায় ৫৬ জনের মৃত্যু, শনাক্ত ২,৬৩৯

amarsurma.com

আমার সুরমা ডটকম:

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬৮৪ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৬৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৯ হাজার ৮০৫ জনে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৯ দশমিক ৬৯ শতাংশ। এ পর্যন্ত মোট ৯১ লাখ ১৮ হাজার ৮৪৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৭ শতাংশ।

আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। করোনায় গতকাল সোমবার ৬৫, রবিবার ৭০, শনিবার ৬১, শুক্রবার ৭০, বৃহস্পতিবার ৮৮, বুধবার ৭৯ ও মঙ্গলবার ৮৬ জনের মৃত্যু হয়েছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৬৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬০ হাজার ৭৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৪৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর ২৭ হাজার ২৩৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৯ দশমিক ৬৯ শতাংশ। এ পর্যন্ত মোট ৯১ লাখ ১৮ হাজার ৮৪৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় যে ৫৬ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ৩৭ জন এবং পুরুষ ১৯ জন। এ সময় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২০ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ১৫ জন মারা গেছেন। রাজশাহীতে ৩, খুলনা ৬, বরিশাল ৪, সিলেট ৫, রংপুরে ২ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com