বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
মেক্সিকোয় ৭.৪ মাত্রার ভূমিকম্পের আঘাত, পাথরের পাহাড় ধ্বস

মেক্সিকোয় ৭.৪ মাত্রার ভূমিকম্পের আঘাত, পাথরের পাহাড় ধ্বস

আমার সুরমা ডটকম ডেস্ক:

মেক্সিকোয় আঘাত হেনেছে প্রচণ্ড শক্তিশালী ভূমিকম্প, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৪। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, স্থানীয় সময় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে (বাংলাদেশ সময় বুধবার সকাল পৌনে ৮টা) দেশটির গুয়েরেরো রাজ্যের আকাপুলকো শহরে আঘাত হানে এ ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ছিল আকাপুলকো সমুদ্র সৈকত থেকে ১৬ কিলোমিটার দূরে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের জেরে আকাপুলকোর পাহাড়গুলো কেঁপে ওঠে। এতে পাহাড়ের পাথর ধসে ও গাছপালা ভেঙে রাস্তার ওপর পড়ে। ভবনগুলো কেঁপে উঠলে আতঙ্কিত মানুষজন রাস্তায় নেমে আসেন।

গুরেরোর গভর্নর হেক্টর আস্তুডিলো জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

আকাপুলকো থেকে প্রায় ৩৭৫ কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী মেক্সিকো সিটি। দেশটির ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভিস জানিয়েছে, ভূমিকম্পের রেশ সুদূর রাজধানীতেও অনুভূত হয়েছে।

বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা মেক্সিকো। ১৯৮৫ সালের ১৯ সেপ্টেম্বর দেশটিতে ৮ দশমিক ১ মাত্রার এক প্রলয়ঙ্করী ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন ১০ হাজারের বেশি মানুষ, ধ্বংস হয়েছিল কয়েকশ ঘরবাড়ি। ২০১৭ সালে সেখানে ৭ দশমিক ১ মাত্রার এক ভূমিকম্পে নিহত হন অন্তত ৩৭০ জন। সূত্র : রয়টার্স।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com