মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে নূরানী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন দিরাইয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি এনামুল হক চৌধুরীর মতবিনিময় তফসিল ঘোষণার পরও ঝুলছে প্রার্থীদের পোস্টার-লিফলেট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দিরাইয়ে যথাযথ মর্যাদায় রোকেয়া দিবস ও দুর্নীতি বিরোধী দিবস পালিত শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার
৫০ ঘণ্টা পর জীবিত উদ্ধার

৫০ ঘণ্টা পর জীবিত উদ্ধার

-pak-1_102902আমার সুরমা ডটকম ডেক্স : পাকিস্তানে একটি কারখানা ধসে পড়ার ৫০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে এক তরুণকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। শনিবার দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান। এই তরুণের নাম মোহাম্মদ শহীদ।
শহীদকে দুদিন ধরে না পেয়ে তার পরিবারের লোকজন ধরে নেন তিনি আর বেঁচে নেই। তাঁরা অন্য একজনের লাশ শহীদের বলে শনাক্ত করেন এবং লাহোর থেকে ২৬৫ কিলোমিটার দূরে পূর্বপুরুষের শহর কবিরওয়ালায় সেটি দাফন করেন। গত বুধবার সন্ধ্যায় লাহোরের কাছে অবস্থিত রাজপুত পলিস্টার নামের পলিথিনের ব্যাগ তৈরির একটি কারখানা ধসে পড়ে। কারখানাটি চারতলা ভবন ছিল। ধ্বংসস্তূপ থেকে ৩৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
download (23)কর্মকর্তারা জানান, দুর্ঘটনার সময় অন্তত ১৫০ জন সেখানে কাজ করছিলেন। তাই কতজন মারা গেছেন বা বেঁচে আছেন অথবা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, তা এখনই বলা যাচ্ছে না। মোহাম্মদ ওসমান নামের এক উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা এএফপিকে বলেন, ভবনটি ধসে যাওয়ার ৫০ ঘণ্টা পর সেখান থেকে ১৮ বছর বয়সী মোহাম্মদ শহীদকে জীবিত উদ্ধার করা হয়েছে। অশেষ দোয়ায় তিনি বেঁচে আছেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ২৬ অক্টোবরের ভূমিকম্পে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। প্রাদেশিক শ্রমমন্ত্রী রাজা আশফাক সারোয়ার বলেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com