শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
চাঁদাবাজির প্রতিবাদ: সুনামগঞ্জ-ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

চাঁদাবাজির প্রতিবাদ: সুনামগঞ্জ-ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জ-সিলেট সড়কে আন্তঃজেলায় চলাচলকারী বাস থামিয়ে চাঁদাবাজির অভিযোগে আগামীকাল রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সুনামগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নূরুল হক।

দীর্ঘ দিন ধরে সুনামগঞ্জ থেকে ঢাকায় আসা-যাওয়ার পথে সিলেট-বাইপাস সড়ক এলাকায় আন্তঃজেলা বাসে চাঁদাবাজি করে আসছে একটি চক্র। এনিয়ে সিলেটের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অভিযোগ দেওয়া হলেও নেওয়া হয়নি কোনো প্রকার বিহীত ব্যবস্থা। ফলে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছে বাস চলাচল বন্ধের। যদি চাঁদাবাজদের বেআইনি এ দৌরাত্ম বন্ধ করা না হয়, তাহলে স্থানীয় (লোকাল) সড়কেও গাড়ি চলাচল বন্ধ করে দেবে বলা জানিয়েছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com