বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন

ভাসানচর থেকে পালানোর সময় শিশুসহ ২৪ রোহিঙ্গা আটক

amarsurma.com

আমার সুরমা ডটকম:

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প থেকে পালিয়ে যাওয়ার সময় ২৪ রোহিঙ্গাকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আটককৃতদের মধ্যে ১৪ শিশু, ৫ পুরুষ ও ৫জন নারী রোহিঙ্গা নাগরিক রয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ভাসানচর থেকে ১০কিলোমিটার উত্তর দক্ষিণের একটি জঙ্গল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন, ভাসানচর আশ্রয়ণের ২৮নং ক্লাস্টারের এহেসান উল্যা (২২), কিসমতারা (২১), সুমাইয়া (৫), আকিফা আক্তার (৩), মোহাম্মদ রাশেদ উল্যা (১০মাস), ৮নং ক্লাস্টারের সেনোয়ারা (২৫), রিয়া মনি (৪), সিপা মনি (২), ৫০নং ক্লাস্টারের নুরুল আজিম (২৩), সৈকত আরা (১৮), নুরুল হাকিম (১০), ২৩নং ক্লাস্টারের ইব্রাহিম (৩১), জামালিদা (২৬), আব্দুল কাদের (৮), নূর কাইদা (৫), ফাতেমা (১০ মাস), আলম রিজা (৭), ৬০নং ক্লাস্টারের আলী (১৯), ২৪নং ক্লাস্টারের সেফায়েত উল্যা (২৮), হাসিনা (২৬), সুমাইয়া (৫), নয়ন (১২) ও জান্নাতুল ফেরদৌস (৮)সহ ২৪ জন।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে দালাল চক্রের মাধ্যমে বোটযোগে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে আশ্রয়ণের বিভিন্ন ক্লাস্টার থেকে ১০কিলোমিটার উত্তর দক্ষিণের একটি জঙ্গলে গিয়ে অবস্থান করে ২৪জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে ওই জঙ্গলে অভিযান চালিয়ে তাদের আটক এপিবিএন সিভিল টিম ও কোস্টগার্ড। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সবাইকে পুলিশের মাধ্যমে ভাসানচর সিআইসি অফিসে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com