সোমবার, ১৫ Jun ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

দীর্ঘ ২২ বছর পর ২০ দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

amarsurma.com

আমার সুরমা ডটকম:

দীর্ঘ ২২ বছর এক সাথে রাজনৈতিক অঙ্গনে পথ চলার পর অবশেষে ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। আজ শুক্রবার বিকেলে নগরীর বক্সকাল ভাট রোডস্থ দলীয় কার্যালয়ে দিনব্যাপী মজলিসে শুরার বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে দলীয় আমীর প্রিন্সিপাল মাওলানা মো. ইসহাকের উপস্থিতিতে ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন লিখিত বক্তব্যে ২০ দলীয় জোট ত্যাগের ঘোষণা দেন। প্রেস ব্রিফিংয়ে বলা হয়, বিগত ২০১৯ সালের ২৫ জানুয়ারী অনুষ্ঠিত মজলিসে শূরার অধিবেশনে ২০ দলীয় জোটের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে যে, পরবর্তী সিদ্ধান্তের পূর্ব পর্যন্ত খেলাফত মজলিস জোটের কার্যক্রমে অংশগ্রহণ না করে রাজনৈতিক পরিস্থিডু গভীরভাবে পর্যবেক্ষণ করবে। সে অনুযায়ী দীর্ঘ দুই বছরের অধিক সময় ধরে রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসছে। ২০১৯ সাল থেকে ২০ দলীয় জোটের দৃশ্যমান রাজনৈতিক তৎপরতা ও কর্মসূচি নেই। ২০১৮ সালে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের মধ্য দিয়ে ২০ দলীয় জোটকে কার্যত রাজনৈতিকভাবে অকার্যকর করা হয়। কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে প্রেস ব্রিফিং সমাপ্ত করা হয়। এতে বলা হয়, খেলাফত মজলিস একটি আদর্শিক রাজনৈতিক সংগঠন হিসেবে স্বকীয়-স্বাতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে ময়দানে ভূমিকা রাখবে। বর্তমানে অন্য জোটে যাওয়ার সম্ভাবনা নেই বলেও জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে দলের মহাসচিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কারারুদ্ধ অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের এর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। একই সাথে গ্রেফতারকৃত উলামায়ে কেরাম ও নেতৃবৃন্দের আশু মুক্তির দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com