শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু

ছাতকে এসিল্যান্ডের কার্যালয়ে দুঃসাহসিক চুরি

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের ছাতকে সহকারী কমিশনার (ভূমি) ও সদর উনিয়ন সহকারি ভূমি কর্মকর্তার কার্যালয়ে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। গুরুত্বপূর্ন সরকারি এ দুটি অফিসে চুরির ঘটনায় উপজেলার সর্বত্র ব্যাপক আলোচনা- সমালোচনা চলছে। রহস্যজনক এ চুরির ঘটনায় ভুমি মালিকগনের অপুরনীয় ক্ষতির আশঙ্কা রয়েছে।

জানা গেছে, মঙ্গলবার রাতে সহকারী কমিশনার (ভূমি)র’ কার্যালয় ও সদর ইউনিয়ন ভূমি অফিসের পেছন দিকে জালানার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে সংঘবদ্ধ চুরেরা। এ সময় দু’টি অফিসে ষ্ট্রিলের সিন্ধুক, আলমিরা ও টেবিলের ডায়ার ভাঙচুর করে অফিস সহকারী সত্যেন্দ লাল দাসের কক্ষের টেবিলের ড্রয়ারে থাকা আনুমানিক নগদ ৪ হাজার টাকা নিয়ে গেছে চুরেরা। এসময় সরকারি বিভিন্ন ফাইল-পত্র ও গুরুত্বপূর্ণ নথি সহ আসবাবপত্র তছনছ করে অফিস কক্ষের মেঝেতে ফেলে চলে যায়। তবে অফিসের টেবিলে থাকা ল্যাপটব ও কম্পিউটার বহাল তবিয়তে থাকায় চুরির ঘটনা নিয়ে রহস্যর সৃষ্টি হয়েছে অফিস পাড়ায়া। সকালে স্টাফরা অফিসে উপস্থিত হলে বিষয়টি তাদের নজরে আসে। নিজ দপ্তরে চুরি সংঘটিত হয়েছে খবর পেয়ে ভোরে অফিসে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করেন থানার ওসি নাজিম উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com