শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

দিরাইয়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

amarsurma.com
দিরাইয়ে ভাসমান অজ্ঞাত লাশ উদ্ধার

আমার সুরমা ডটকম:

দিরাইয়ের কালনী নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া নিখোঁজ শিশু সুমাইয়া আক্তারের (৯) লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে ডুবে যাওয়ার স্থানেই তার লাশ ভেসে উঠে বলে জানা গেছে।

জানা যায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের টুকদিরাই গ্রামের পার্শ্ববর্তী কালনী নদীতে বৃহস্পতিবার দুপুরের দিকে অন্যান্য মেয়েদের সাথে সুমাইয়া গোসল করতে যায়। পানিতে ডুব দেয়ার পর সে আর উপরে ওঠেনি। খবর পেয়ে আত্মীয়-স্বজনরা অনেক খোঁজাখুজি করে না পেয়ে বিষয়টি দিরাই ফায়ার সার্ভিসকে অবগত করেন। পরে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে এসে উদ্ধারে নামে। তবে নদীর গভীরতা বেশি ও রাত হয়ে যাওয়ায় তারা ব্যর্থ হয়ে ফিরে যান।

সূত্র জানায়, উদ্ধার হওয়া শিশু সুমাইয়া সিলেট সদর উপজেলার টুকেরবাজার এলাকার জাহাঙ্গীর হোসেনের মেয়ে। সে গত বুধবার চাচা-চাচীর সাথে তার নানার বাড়ি দিরাই উপজেলার টুকদিরাই গ্রামে বেড়াতে আসে।

নিখোঁজ শিশুর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন করিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com