বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

সুনামগঞ্জে সড়কে প্রাণ গেলো তিন বন্ধুর

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক এবং এর ২ আরোহী নিহত হয়েছেন। তারা তিনজন বন্ধু ছিলেন। গতকাল বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কের নোয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামের জালাল উদ্দিনের ছেলে রিদয় হোসেন (২০), আঙ্গুর মিয়ার ছেলে লায়েক আহমদ (২০) এবং একই গ্রামের সাদিকুর রহমানের ছেলে জামিল মিয়া (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই মহাসড়কের পূর্বপাগলার নোয়াগাঁও এলাকার স্থানীয়রা বাজার শেষে বাসায় ফেরার পথে রাস্তায় মোটরসাইকেলসহ তিনজনকে পড়ে থাকতে দেখে। তারা আহতদের উদ্ধারে হৈ চৈ শুরু করলে আশপাশে থাকা অন্যরা ছুটে আসে। পরে তারা পুলিশকে খবর দেয়।
দুর্ঘটনার সময় কেউ না থাকায় স্থানীয়রা ধারণা করছে, তিন বন্ধু সিলেট থেকে মোটরসাইকেল নিয়ে সুনামগঞ্জে আসছিলেন। পথে ভারী কোনো যানবাহন তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজেনরই মৃত্যু হয়।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। তবে গাড়িটিকে খোঁজার চেষ্টা করছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com