শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
দেশের মানুষ শান্তি চায়, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে

দেশের মানুষ শান্তি চায়, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে

amarsurma.com

দিরাইয়ে আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশে বক্তারা

আমার সুরমা ডটকম:

সাম্প্রতিককালে দেশব্যাপি বিভিন্ন অপকর্মের প্রতিবাদে শনিবার দুপুরে সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় থানাপয়েন্টে দুপুরে সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সোহেল আহমদ ছইল মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওর মিয়ার সার্বিক পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আলতাব উদ্দিন, সহ-সভাপতি সিরাজ-উদ-দৌলা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান তালুকদার, এডভোকেট অভিরাম তালুকদার, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সম্প্রীতি সভায় প্রধান অতিথি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। দেশে নতুন নতুন রাস্তাঘাট, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় হচ্ছে। যাতে করে দেশের মানুষ সব ধরণের মৌলিক চাহিদা পূরণ করতে পারে। আওয়ামী লীগ সরকার কথায় নয়, কাজে বিশ্বাসি। সবাই যাতে সমান সুযোগ-সুবিধা ও ন্যায় বিচার পায়, এ লক্ষে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি এখনও দেশে ত্রাসের রাজনীতি কায়েম করতে চায়। কিন্তু কোন অপশক্তি স্বাধীন দেশে তাদের ইচ্ছে পূরণের জন্য মানুষের মধ্যে যাতে আতঙ্ক সৃষ্টি করতে না পারে, আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখতে হবে, এ দেশের মানুষ শান্তি চায়।
তিনি আরও বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন এই এলাকার সন্তান। কিন্তু তার রাজনৈতিক জ্ঞান-প্রজ্ঞা গোটা এশিয়া মহাদেশে ছড়িয়ে পড়েছিল। তিনি আজীবন বেঁচে থাকবেন তাঁর কর্মের মধ্যে।
উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সম্প্রীতি সভায় ভার্চুয়ালি যুক্ত হন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা।

amarsurma.com

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com