বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত

অটিজম আক্রান্ত আবদুর রহমান ৯ বছরে বয়সেই কুরআনে হাফেজ

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

সারা বিশ্বে ২ এপ্রিল তারিখটা বিশ্ব অটিজম অ্যাওয়ারনেস ডে হিসেবে পালন করা হয়। অটিজম রোগে আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকরা খুব চিন্তিত থাকে। দেখা যায় এদের বুদ্ধির বিকাশ সাধারণ শিশুদের তুলনায় কম। সেখানে আবদুর রহমান বিন উসমান আল আবরির কৃতিত্ব সমাজের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত।

গোটা বিশ্বে অটিজম রোগে আক্রান্তদের কাছে একটি উদাহরণ হয়ে থাকল ওমানের এক শিশু। জটিল স্নায়বিক এ রোগটিকে হারিয়ে ছোট্ট বয়সেই পবিত্র কুরআন হিফজ করেছে ওমানের আবদুর রহমান বিন উসমান আল আবরি। মাত্র ৯ বছর বয়সেই কুরআন হিফজ করে সে তার তীক্ষ্ণ মেধার পরিচয় দিয়েছে। এর জন্য তাকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে। ওমানের গ্র্যান্ড মুফতি শায়খ আহমদ বিন হামাদ আল খলিলি তাকে সম্মাননা প্রদান করেন। ওমান অবজার্ভারের প্রতিবেদনে এই খবরটি জানানো হয়।

ওমানের গ্র্যান্ড মুফতি শায়খ আহমদ শিশুকে সম্মাননা জানিয়ে বলেন, ‘পবিত্র কুরআন হিফজের জন্য সঠিক পরিকল্পনা, অধ্যবসায় ও ধারাবাহিকতা প্রয়োজন আছে। এ ছোট্ট ছেলেটি অটিজমকে পরাজিত করে বড় কিছু অর্জন করেছে।’

আবদুর রহমান অর্টিজমে আক্রান্ত হওয়ার পরও ধারাবাহিকভাবে পবিত্র কুরআন হিফজ করে। আবদুর রহমানের এই মহান কাজের পেছনে উৎসাহ জুগিয়েছেন মা ও শিক্ষক রুকাইয়া আল আবরিয়া। ওমানের গ্র্যান্ড মুফতি শায়খ আহমদ বলেন, শিশু আবদুর রহমানের এই প্রচেষ্টা বিশ্বের রোগে ভোগা অগণিত শিশুর জন্য আদর্শ হয়ে থাকবে।

সূত্র : পুবের কলম

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com