বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

দিরাইয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

amarsurma.com

আমার সুরমা ডটকম:

দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার আসামি করার দিরাই থানাপয়েন্টে মঙ্গলবার দিরাই পৌরসভা যুবলীগের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সোহেল আহমদ ছইল মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এডভোকেট অবিরাম তালুকদার, আওয়ামী লীগ নেতা আসাদ উল্লা, ছাত্তার মিয়া, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায় ও রায়হান চিশতী প্রমুখ।
বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহলের ইন্দনে দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে ভাটিপাড়ার একটি হত্যা মামলার প্রধান আসামি করা হয়েছে। অথচ ঘটনার দিন ও সময়ে তিনি সুনামগঞ্জের কোর্টে একটি মামলার হাজিরায় ছিলেন। এই মহলটি দিরাইয়ের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশকে নষ্ট করে তাদের ফায়দা হাসিল করতে ব্যস্ত উল্লেখ করে বক্তারা আরও বলেন, তাদের এই ষড়যন্ত্র সফল হবে না। তাই দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com