বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

ছাতকে আন্ত:জেলার ওয়ারিছ ডাকাত গ্রেফতার

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের ছাতকে আন্ত:জেলার অন্যতম ডাকাত সদস্য ওয়ারিছ আলী (৪৮)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ছাতক পৌর শহরের দক্ষিণ মন্ডলীভোগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের তেঘরী নোয়াগাঁও গ্রামের মৃত মখলিছুর রহমানের পুত্র। রোববার দুপুরে তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ছাতক থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান (পিপিএম) জানান, আন্ত:জেলার ডাকাত সদস্য ওয়ারিছ আলী দীর্ঘদিন ধরে পলাতক ছিলো। তার বিরুদ্ধে সিলেটের বিশ্বনাথ থানায় ২টি, সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানায় ১টি এবং ছাতক থানায় ৫টিসহ মোট ৮টি ডাকাতি মামলা রয়েছে। ছাতক থানায় ৫টির মধ্যে ৪টি ডাকাতি মামলার ওয়ারেন্ট রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে অভিযান চালিয়ে ডাকাত ওয়ারিছ আলীকে তিনি গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। অভিযানে সাথে ছিলেন, থানার এএসআই মিলাদ হোসেন, কনস্টেবল শরীফ উদ্দিন, বিজন দাসসহ একদল পুলিশ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com