বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
বিভক্ত যুবলীগ পালন করেছে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী

বিভক্ত যুবলীগ পালন করেছে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী

amarsurma.com

আমার সুরমা ডটকম:

বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার (১১ নভেম্বর) সুনামগঞ্জের দিরাইয়ে পালিত হয়েছে বিভক্তভাবে। উপজেলা যুবলীগের বিভক্ত দুই গ্রুপে আনুষ্ঠানিকভাবে পালন করে।
জানা যায়, দিরাই উপজেলা যুবলীগের একাংশের সভাপতি রঞ্জন রায়ের সভাপতিত্বে ও যুবলীগ নেতা রুবেল সরদারের পরিচালনায় দুপুরে দিরাই থানাপয়েন্টে অনুষ্ঠিত হওয়া প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিরাই পৌরসভার সাবেক মেয়র মোঃ মোশাররফ মিয়া, আওয়ামী লীগ নেতা সৈয়দ তানজিল আহমদ, মুক্তিযোদ্ধা শামসুল হক, আরিফুজ্জামান, নওশেরান চৌধুরী, ধনীর রায় প্রমুখ।
এদিকে যুবলীগের আরেকাংশের ভারপ্রাপ্ত সভাপতি সরোয়ার হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক শোয়েব আহমদ চৌধুরীর পরিচালনায় বিকেলে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এডভোকেট সোহেল আহমদ ছইল মিয়া, সিরাজ-উদ-দৌলা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, যুবলীগ নেতা লালন মিয়া, কামরুজ্জামান, কামরুল হক, কামনা শীষ লিটন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com