শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কাউন্সিলের ৪র্থ সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কাউন্সিলের ৪র্থ সভা অনুষ্ঠিত

amarsurma.com

মুহাম্মদ ইলিয়াস, রাঙামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালু বিষয়ে প্রধান কার্যালয়ে সভাকক্ষে বৃহস্পতিবার সকালে একাডেমিক কাউন্সিলের ৪র্থ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কোভিড-১৯ সংক্রমণের হার কমে যাওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হল খোলা এবং শিক্ষার্থীদের স্বশরীরে ক্লাস শুরু করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। চলতি বছরের ২৫ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হবে। তবে করোনা টিকার ২য় ডোজ গ্রহণকারী আবাসিক শিক্ষার্থীরা টিকা কার্ডের ফটোকপি ছাত্র ও ছাত্রী হল অফিসে জমাদান করলে তারা হলে অবস্থান করতে পারবে। এছাড়াও পর্যায়ক্রমে সকল বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীদের শ্রেণী কক্ষে স্বশরীরে পাঠদান শুরু করা হবে।

একাডেমিক কাউন্সিলের সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা।

এ সময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা, কম্পিয়টার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ধীমান শর্মা, প্রক্টর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল সিকদার, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. সুপ্রিয় চাকমা, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান (ইনচার্জ) খোকনেশ্বর ত্রিপুরা এবং সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com