বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
রাঙামাটির চন্দ্রঘোনা থানার পৃথক এলাকায় একাধিক অভিযানে যৌথ বাহিনীর হাতে অস্ত্র ও মদসহ আটক ৩

রাঙামাটির চন্দ্রঘোনা থানার পৃথক এলাকায় একাধিক অভিযানে যৌথ বাহিনীর হাতে অস্ত্র ও মদসহ আটক ৩

amarsurma.com

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটির চন্দ্রঘোনা থানার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার যৌথ বাহিনী ও পুলিশের পৃথক অভিযানে অস্ত্র-মাদকসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে এলজি ও ২ রাউন্ড কার্তুজসহ উসাইং মারমা (৩০), হত্যা মামলার পলাতক মংচিংউ প্রকাশ অংক্ষিয় মারমা (২৫)-কে যৌথ বাহিনী ও কুকুউ মার্মা (৩৮)-কে দেশী মদসহ পুলিশে আটক করেছে।

পুলিশ জানিয়েছে, সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ অভিযানিক দল বৃহস্পতিবার দুপুরে অস্ত্র-কার্তুজসহ উসাইং মারমা ও হত্যা মামলার পরোয়ানাভুক্ত মংচিংউ প্রঃ অংক্ষিয় মারমাকে যৌথ খামার এলাকা থেকে আটক করে। পৃথক অভিযান চালিয়ে পুলিশ বাঙ্গালহালিয়া সিনেমা হল এলাকা থেকে ২২ লিটার চোলাই মদসহ মংচিংউ প্রঃ অংক্ষিয় মারমাকে আটক করে।

আটক ৩ জনকে শুক্রবার আদালতে তোলা হবে বলে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল বাহার চৌধুরী নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com