বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

হৃদরোগে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে হেফাজত মহাসচিব

amarsurma.com

আমার সুরমা ডটকম:

কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা নূরুল ইসলাম জিহাদী হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৭ নভেম্বর) রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

রোববার হেফাজত মহাসচিবের ছোট মাওলানা রাশেদ বিন নূর ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানিয়েছেন। তিনি তার বাবার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

রাশেদ বিন নূর জানিয়েছেন, গত রাতে স্ট্রোক করেন তার বাবা। তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ তার ওপেন হার্ট সার্জারি হওয়ার কথা রয়েছে।

এর আগে শনিবার (২৭ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ওলামা-মাশায়েখ সম্মেলনে বক্তব্য দেন হেফাজত মহাসচিব। সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও অতিথি হিসেবে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com