বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
রাঙামাটিতে বিজ্ঞ আদালত কর্তৃক সাজা: বাদীর ওপর বিবাদীর প্রমিলা বাহিনীর হামলা

রাঙামাটিতে বিজ্ঞ আদালত কর্তৃক সাজা: বাদীর ওপর বিবাদীর প্রমিলা বাহিনীর হামলা

amarsurma.com

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটিতে বিজ্ঞ আদালত কর্তৃক সাজা প্রদানের ১দিন পরেই বাদীর ওপর বিবাদীর প্রমিলা বাহিনীর হামলা চালিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ফিসারীঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয়রা জানিয়েছে, ২০১৯ সালের ৯ জুলাই তারিখে ইভটিজিং প্রতিবাদ করাকে কেন্দ্র করে মো. জামাল হোসেন (৩৩)-কে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা চেষ্টা করে মো. সাদ্দাম হোসেন (৩২), নুরুল ইসলাম সেকসেন (৪০) ও মো. সাগর (২০)। ওই সময় তিনি স্থানীয় ফিসারীঘাট মসজিদ থেকে এশার নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন। বাদীর দায়ের করা জি আর-২৮৫ নং মামলায় বিজ্ঞ আদালত ৩০৭ ও ৩২৬ ধারায় মো. সাদ্দাম হোসেন (৩২)-কে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের জেল ঘোষণা করেন। সে স্থানীয় মো. নুর হোসেন’র ছেলে। একই মামলায় স্থানীয় আবুল হাসেমর ছেলে নুরুল ইসলাম সেকসেন (৪০) ও মো. নুরুল ইসলাম সেকসেন’র ছেলে মো. সাগর (২১)-কে বিজ্ঞ আদালত ৩২৩ ও ১২৩ ধারায় ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে।

উল্লেখ্য যে, দীর্ঘ ৩বছর মামলা চলার পর ১ ডিসেম্বর বিজ্ঞ আদালত ৩ জনের বিরুদ্ধে সাজার রায় প্রদান করে। বিজ্ঞ আদালতের রায় প্রদানের ১ দিন পর অর্থাৎ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সাজাভুক্ত আসামীদের নারী আত্মীয়-স্বজন প্রকাশ্যে জামালকে আক্রমণ করে। এ ঘটনায় সে বাদী হয়ে রাঙামাটি কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করেছে।

এ বিষয়ে রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উভয় পক্ষই অভিযোগ দিয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com