বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ
সিলেট কারাগার থেকে মুক্তির পর নারী নিখোঁজ

সিলেট কারাগার থেকে মুক্তির পর নারী নিখোঁজ

kodor-150x150আমার সুরমা ডটকম : সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন এক নারী। মুক্তির দশ মাসেও তার কোনো হদিস মিলেনি। এই ব্যাপারে নিখোঁজ নারী কদর বানুর (৫০) ছেলে মো. জয়নাল মিয়া সিলেট কোতোয়ালি থানায় জিডি (নং ৫৪৮) করেছেন। তাদের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বিলকারগাঁও গ্রামে। ৮ নভেম্বর থানায় দায়ের করা জিডিতে জয়নাল উল্লেখ করেন, সিলেট নগরীর টিলাগড়ের কবির মিয়ার কলোনিতে (টিকরপাড়ায়) দশ বছর থেকে তারা ভাড়া থাকতেন। তিন বছর পূর্বে তিনি দুবাই চলে যান। এর মধ্যে একটি মামলায় তার পিতা আব্দুল মান্নান ও মাতা কদর বানু কারান্তরীন হন। এই দু’জনই জামিনে জেল থেকে মুক্তি পান। স্বামী আব্দুল মান্নানের মুক্তির দুই মাস পূর্বে চলতি বছরের ২২ শে জানুয়ারি জামিনে মুক্তি পান কদর বানু। কিন্তু মুক্তির পর তিনি বাসায় ফিরেননি। এখনও পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। জয়নাল জানান, ১০ অক্টোবর তিনি দুবাই থেকে দেশে ফিরেছেন। ফেরার পর অনেক খোঁজাখুঁজি করে তার মাকে না পেয়ে থানায় জিডি করেছেন। তিনি জানান, তার মায়ের রঙ শ্যামলা, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। সুনামগঞ্জের আঞ্চলিক ভাষায় তিনি কথা বলেন। মাকে খুজে পেতে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের সহযোগিতা চেয়েছেন। কদর বানুর খোজ পেলে ০১৯৫৭০৯১৪৯২ নম্বরের যোগাযোগের অনুরোধ জানিয়েছেন ছেলে জয়নাল মিয়া।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com