বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

যে কোন মূল্যে বিজয় দেখতে চান নৌকার ভোটাররাঃ বিদ্রোহীরা চান পরাজয়

amarsurma.com

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন, এমন ব্যক্তিকে সরকারী দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়ায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মনোনয়ন বঞ্চিতরা। তারা অঙ্গিকারাবদ্ধ, যে কোন মূল্যে নৌকাকে ডুবাতে। আর নৌকার ভোটারদের দাবী, যে কোন মূল্যে চান নৌকার বিজয়।
গত ২৭ মে এ ইউনিয়নের চেয়ারম্যান আছাব উদ্দিন সরদারের ইন্তেকাল হলে চেয়ারম্যান পদটি শূণ্য হয়। ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নেন ১নং প্যানেল চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। বর্তমানে তিনি আনারস প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। সাবেক চেয়ারম্যান আছাব উদ্দিন সরদারের মৃত্যুর এ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পেতে অনেকেই চেষ্টা-তদবীর করেছেন। জোর গুঞ্জন রয়েছে, প্রচুর টাকা খরচ করে সরকার দলীয় আওয়ামী লীগের নৌকা প্রার্থী হিসেবে মনোনয়ন ভাগিয়ে নিয়ে এসেছেন লিটন চন্দ্র দাস। আর তাতে ক্ষেপেছেন অন্য মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা।
সূত্র মতে, চতুর্থধাপের চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের দিরাই উপজেলার নয়টি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে করিমপুর ইউনিয়নে মোঃ সিজিল মিয়া (মোটর সাইকেল), মোঃ আতাউর রহমান বাদশা (ঘোড়া), তপু দাস (ঢোল), মোঃ নজরুল ইসলাম (আনারস), মোঃ সেলিম সরদার (চশমা), লিটন চন্দ্র দাস (নৌকা)।
এছাড়া সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে আব্দুল আজিজ মিয়া (টিউবওয়েল), জাবির নূর আহমদ (তালা), জয়চান বিশ্বাস (ফুটবল), মোঃ আব্দুল ওয়াদুদ চৌধুরী (মোরগ), মোঃ আব্দুল ছুবহান (বৈদ্যুতিক পাখা), মোঃ আলী হোসেন তালুকদার (ফুটবল), মোঃ শওকতুল ইসলাম (তালা), মোঃ হাবিল মিয়া (মোরগ), ৩নং ওয়ার্ডে আলিম উদ্দিন (ফুটবল), জুয়েল আহমদ (টিউবওয়েল), মোঃ তাজফর আলী (বৈদ্যুতিক পাখা), মোঃ ফয়েজ উদ্দিন (মোরগ), সেকুল ইসলাম (তালা), ৪নং ওয়ার্ডে শিবলী মিয়া (মোরগ), সাজ্জাদ সর্দার (ফুটবল), ৫নং ওয়ার্ডে আলী আহমদ (মোরগ), মোঃ আব্দুর রব রিপন (তালা), মন্টু তালুকদার (টিউবওয়েল), হারুন মিয়া (ফুটবল), ৬নং ওয়ার্ডে আজিজুর রহমান (তালা), মোঃ আক্কাছ মিয়া (ফুটবল), মোঃ রিপন মিয়া (মোরগ), মোঃ শিষফুর রহমান শিশির (টিউবওয়েল), ৭নং ওয়ার্ডে আব্দুল রাহিম (মোরগ), মোঃ সুজাত আহমদ (তালা), মোহাম্মদ তকবুল হোসেন (টিউবওয়েল), রিপন দাস (ফুটবল), ৮নং ওয়ার্ডে দিলীপ রঞ্জন বর্মণ (ফুটবল), সুকেশ বর্মণ (টিউবওয়েল), ৯নং ওয়ার্ডে দীপক রঞ্জন দাস (টিউবওয়েল), মোঃ আলমগীর হোসেন (মোরগ), মোঃ নজির হোসেন (ফুটবল), মোঃ রফিক উদ্দিন (তালা), মোঃ সরাফত আলী (আপেল) প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
সংরক্ষিত সদস্য পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে দিপ্তী রাণী দাস (বক), মাজিদা খাতুন (হেলিকপ্টার), মোঃ রাজিয়া বেগম (মাইক), ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে মোঃ রাহেলা বেগম (মাইক), সিজু বেগম (তালগাছ), ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে অঞ্জনা রায় (হেলিকপ্টার), আয়শা আক্তার (বই), মালতী দাস (সূর্যমুখী ফুল), ললিতা রাণী দাস (মাইক), শালিক আক্তার (তালগাছ) প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৩২৬ জন, এরমধ্যে পুরুষ ৯ হাজার ৭৭১ জন ও নারী ৯ হাজার ৫৫৫ জন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com