মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

দিরাইয়ে ভোটগ্রহণ সম্পন্ন

amarsurma.com

আমার সুরমা ডটকম:

বিক্ষিপ্ত কিছু কেন্দ্রে জাল ভোট দেয়া ও সামান্য হাতাহাতির ঘটনা ছাড়াই সুনামগঞ্জের দিরাইয়ে ইউনিয়ন পরিষদের বোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনা। একে একে বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফলও আসতেছে।
রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। প্রতিটি কেন্দ্রে ছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন। ফলে কোথাও বড় ধরণের কোন ঝামেলা সৃষ্টি হয়নি। বিচ্ছিন্ন কিছু কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগ আসলে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের হস্তক্ষেপে তা সমাধান হয়ে যায়। স্থগিত হয়নি কোন কেন্দ্রও।
দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ আজিজুর রহমান জানান, ৪/৫টি কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগ পেয়েছি। সেগুলো প্রিজাইডিং অফিসার সমাধান করে দিয়েছেন। এছাড়া কোথাও কোন বড় ধরণের মারামারি বা সংঘর্ষের খবর পাইনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com