বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

সুনামগঞ্জে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আলীগঞ্জ এলাকায় ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রোববার (২ জানুয়ারি) সকালে রানীগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন একই ইউনিয়নের রসুলপুর গ্রামের আমির আলী (৪৫)। অন্যজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৮টার দিকে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ এলাকার রানীগঞ্জ সড়কে রানীগঞ্জগামী একটি ট্রাক্টর সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার চালকসহ দুজন ঘটনাস্থলে নিহত হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

জগন্নাথপুর থানার এসআই ওবায়েদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিএনজি অটোরিকশা-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আমরা দুজনের মরদেহ উদ্ধার করেছি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com